Sylhet Today 24 PRINT

আধিকারের আদিলুর মালয়েশিয়ায় আটক

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০১৭

বাংলাদেশের মানবাধিকার সংগঠন 'অধিকার' এর আদিলুর রহমানকে মালয়েশিয়ায় আটক করেছে সেখানকার ইমিগ্রেশন পুলিশ। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার ভোরে আটকের পর তাকে সেখানকার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃত্যুদণ্ড বিলোপ নিয়ে একটি সেমিনারে অংশ নিতে মালয়েশিয়ায় গিয়েছিলেন আদিলুর। তাঁকে আটকের নিন্দা জানিয়ে মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুরা রাকায়াত মালয়েশিয়ার (সুয়ারাম) নির্বাহী পরিচালক সেভান ডোরেইসামি এক বিবৃতিতে বলেন, কেন আদিলুর রহমানকে আটক করা হয়েছে, তা সকাল ১০টা পর্যন্ত জানাতে পারেননি ইমিগ্রেশন কর্মকর্তারা।

এর আগেও একাধিক মানবাধিকারকর্মীকে মালয়েশিয়ায় আটক করার নজির রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.