Sylhet Today 24 PRINT

অনলাইনে পাসপোর্টের আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৫

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এন এম জিয়াউল আলম বলেছেন, বর্তমান সরকার ডিজিটাল সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর। এরই অংশ হিসেবে এখন থেকে মানুষ অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। ঘরে বসে সরকারি সেবা পাবে।

সাধারণ মানুষদের এখন আর হয়রাণি হতে হবে না। টাকা খরচ করে পাসপোর্ট অফিসে যাওয়া লাগবে না। দালালদের কাছে ধর্ণ দিতে হবে না। তিনি শনিবার যশোরে ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে অনলাইনে এমআরপি পাসপোর্ট আবেদন চালুকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোর পাসপোর্ট অধিদপ্তরের উপ পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যলয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান, পাসপোর্ট অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন প্রমুখ।

উল্লেখ্য, এখন হতে ইউডিসি উদ্যোক্তারা অনলাইনে গ্রাহকের এমআরপি পাসপোর্টের জন্য আবেদন গ্রহন করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.