Sylhet Today 24 PRINT

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘ছিনতাইকারীদের’ গোলাগুলি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৭

রাজধানীর আজিমপুর এলাকার সলিমু্ল্লাহ এতিমখানার সামনে র‌্যাবের সঙ্গে ছিনতাইকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব। এসময় গুলিবিদ্ধ অবস্থায় দুই ছিনতাইকারীকে আটক করে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি সাদা মাইক্রোবাস আটক করে। আহতরা হলেন, মোশাররফ হোসেন (২৮) ও মনির হোসেন (৩৫)।

র‌্যাব-১০ এর কামান্ডিং অফিসার শাহাবুদ্দিন বলেন, আজিমপুরে র‌্যাবের সঙ্গে ছিনতাইকারী দলের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও মাইক্রোবাসটি আটক করা হয়।

পুলিশ জানায়, ছিনতাইকারী দলকে গ্রেপ্তার করতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালাচ্ছিল। দুপুরের পরে সাদা মাইক্রোবাসে করে ছিনতাইকারীর ওই দলটি সলিমুল্লাহ এতিমখানার সামনে দিয়ে যাচ্ছিল। র‌্যাব সদস্যরা গাড়ি থামানোর সংকেত দিলে গাড়ির ভেতর থেকে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়। পরে র‌্যাবের পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়। অন্য দুইজন পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.