Sylhet Today 24 PRINT

ঢাকায় চার বিদেশি সহ নয়জন আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৭

মানব পাচার ও প্রতারণার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে রয়েছেন চারজন নাইজেরিয়ার নাগরিক।

বুধবার তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বেলা সাড়ে ১১টার দিকে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.