Sylhet Today 24 PRINT

গুলশান হামলার আরেক ‘পরিকল্পনাকারী’ আবু জাররা নাটোরে গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৭

রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিসানে হামলার আরেক ‘পরিকল্পনাকারী’ নব্য জেএমবির রাশেদ ওরফে আবু জাররাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাতে নাটোর থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বগুড়া পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারই তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা করেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে দেশের সবচেয়ে ভয়াবহ ওই জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে প্যারা কমান্ডো অভিযান চালানো হয়। ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে ওই অপারেশনে নিহত হয় ৫ জঙ্গি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.