Sylhet Today 24 PRINT

খালেদ মাহমুদ সুজন অসুস্থ, আইসিইউয়ে চিকিৎসাধীন

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৭

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

খালেদ মাহমুদ সুজনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, ‘সুজন (খালেদ মাহমুদ) বর্তমানে সেমি কোমা অবস্থায় আছেন। রোববার রাতটা তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। সকালের মধ্যে অবস্থার উন্নতি না হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

শনিবার গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে খালেদ মাহমুদ সুজনকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গতকাল রোববার সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.