Sylhet Today 24 PRINT

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০১৫

ঢাকার একটি হোটেলে আজ ২০/০৫/২০১৫ ইং তারিখে কেন্দ্রীয় সকল নির্বাহী সদ্যসের উপস্থিতিতে সকল মতামতের প্রেক্ষিতে “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টি”র সর্বসম্মতিক্রমে মিঠুন চৌধুরী কে কেন্দ্রীয় প্রেসিডেন্ট, ডাঃ তরুণী দেবনাথকে জেনারেল সেক্রেটারি ও রাজু গোয়ালাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এসময় বক্তারা দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে একত্রিত ভাবে কাজ করতে আহবান জানান।

সারা দেশে সংখ্যালঘুরা ভোটের শিকারী বলে ক্ষোভ প্রকাশ করেন। এদেশে কোন সরকারের আমলেই সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ নয় বলে অভিমত ব্যক্ত করেন। অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন একটি সংখ্যালঘু ওয়াশ। এটি খুবই হাস্যকর বিষয় যে, এখন পর্যন্ত একজন দাবীদারও অর্পিত সম্পত্তি ফেরত পাননি, বা ফেরত পাবার সম্ভাবনাও একেবারে শূন্যের কোটায়। সুতরাং এখনও সময় আছে সংখ্যালঘুদের একত্রিত হবার।

এখনও বাংলাদেশে মোট জনসংখ্যার ৪ ভাগের ১ভাগ সংখ্যালঘু সম্প্রদায়, তবুও কেন তাদের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে?আমরা আর ভোটের শিকারী হতে চাইনা। নিজেদের অধিকার বাস্তবায়ন চাই। সে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই গঠিত “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টির”। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৯শে মার্চ ২০১৪ ইং তারিখে ঢাকা সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ পার্টির জন্ম হয়।

বক্তারা ক্ষোভের সাথে বলেন যে, পার্টির জন্ম থেকেই সরকার সহ বিভিন্ন কুচক্রী স্বার্থান্বেষী মহলের কুদৃষ্টিতে পড়ে বার বার আমাদের যাত্রা ব্যহত হচ্ছে। তবে যাত্রা পথে যতই বাধা আসুক না কেন আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে অটল থাকব বলে বক্তারা অঙ্গিকার বদ্ধ হন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.