Sylhet Today 24 PRINT

ঢাবি উপাচার্য প্যানেলের কার্যক্রম স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের জন্য মনোনীত তিন সদস্যের প্যানেলের পরবর্তী কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) এক রিট আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন ও মির্জা হোসাইন হায়দার।

আদেশে বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান উপাচার্যই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করে যাবেন। 

একই সঙ্গে আদালত উপাচার্য নির্বাচনে সিনেটের বিশেষ সভা আহ্বানের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.