Sylhet Today 24 PRINT

মোরশেদ খানকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৭

প্রায় দেড় কোটি টাকার বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ সিটিসেলের আট কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

এই মোবাইল ফোন কোম্পানির পাঁচ কর্মীর করা পাঁচটি আলাদা মামলায় সোমবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান তাবাসসুম ইসলাম এই আদেশ দেন।

আদেশে মামলার বিবাদীদেরকে আগামী ৪ অক্টোবর আদালতে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে বাদী পক্ষের আইনজীবী তানজিম আল ইসলাম জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.