Sylhet Today 24 PRINT

সিলেটের পুলিশ ‘নো আন্দাগোন্দা’, তারা নড়ে না : নির্মলেন্দু গুণ

নিজস্ব প্রতিবেদক |  ২১ মে, ২০১৫

বিজ্ঞান লেখক, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে পুলিশী ভূমিকার সমালোচনা করেছেন প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ। তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ‘কেমন পুলিশ চাই’ শিরোনামে লিখেছেন-সিলেটের পুলিশ  ‘নো আন্দাগোন্দা’, তারা নড়ে না।

নির্মলেন্দু গুণ রাগে-ক্ষোভে শ্লেষের সঙ্গে প্রশ্ন করে লিখেন- অনন্ত বিজয় দাস, তুমি হার্ট ফেল করে মরনি তো?

সিলেটটুডের পাঠকদের উদ্দেশে স্ট্যাটাসটি তুলে ধরা হলো:

সিলেটের পুলিশ ভালো। যতটা সম্ভব ভালো। ঢাকার পুলিশের মতো তাঁরা আন্দাগোন্দা, যারে- তারে এরেস্ট করে না। এই যে অনন্ত বিজয় দাস নামে একজন তরুণ লেখককে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো, অন্য কোথাও হলে এতদিনে ২/৪ জন তো ধরা পড়তই।-কমপক্ষে ফারাবী। তার মানে সিলেট পুলিস, নো আন্দাগোন্দা। তারা প্রমাণ ছাড়া নড়ে না, কারণ ছাড়া ধরে না। এমন পুলিশই তো আমরা চাই।

অনন্ত বিজয় দাস, তুমি হার্ট ফেল করে মরনি তো?

উল্লেখ্য, গত ১২ মে সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে জঙ্গি মৌলবাদীদের চাপাতির কোপে খুন হন অনন্ত বিজয় দাশ। বিজ্ঞানভিত্তিক লেখালেখির কারণে দীর্ঘদিন ধরে তিনি জঙ্গি মৌলবাদীদের হুমকি পেয়ে আসছিলেন। তাঁর হত্যাকাণ্ডের পর টুইটারে আল কায়েদা ভারতীয় উপমহাদেশ শাখার পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আনসারুল্লাহ বাংলাটিম। 

হত্যাকাণ্ডের ১০দিনেও সিলেটের পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্তকার্য পরিচালনা করেছে স্থানীয় বিমানবন্দর থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.