Sylhet Today 24 PRINT

মুক্তামণির অস্ত্রোপচার সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৭

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির হাতের অস্ত্রোপচার শেষ হয়েছে এবং অস্ত্রোপচারের পর সে সুস্থ আছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে।

বার্ন ইউনিটের একজন আবাসিক চিকিৎসক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১২ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটে দিকে তার ডান হাতে অস্ত্রোপচার শেষ হয়। তবে চিকিৎসক বোর্ডের প্রধান বিষয়টি পরে ব্রিফিং করবেন বলে এক চিকিৎসক জানিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার মুক্তামণির অস্ত্রোপচার শুরু হয়।

মঙ্গলবার সকালে মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে। এর পরই অস্ত্রোপচারের এ দিন ধার্য করা হয়।

ডা. সামন্ত লাল সেন তখন বলেছিলেন, মুক্তামনির জীবন রক্ষার্থে যদি তার রোগাক্রান্ত হাতটি কেটে ফেলতে হয়. তবে তাই করবেন। অবশ্য হাতটি রাখার আপ্রাণ চেষ্টা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.