Sylhet Today 24 PRINT

রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে ভবন ঘেরাও

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৭

রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে একটি ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।  

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘিরে রাখা ওই ভবনে নাশকতার সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে সোয়াটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.