Sylhet Today 24 PRINT

বনানী কবরস্থানে ১৫ আগস্টের নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৮টায় বনানী বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ও মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু প্রমুখ।

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর পরই সর্বস্তরের মানুষের জন্য কবরস্থানের গেট উন্ম‍ুক্ত করে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.