Sylhet Today 24 PRINT

রাজধানীতে হোটেল ওলিও ঘিরে অভিযান, গুলির শব্দ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৭

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের ভবনে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে গোলাগুলির শব্দ পাওয়া যায়।

এর আগে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট হোটেল ওলিও ইন্টারন্যাশনাল ঘিরে ফেলে। 

সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.