Sylhet Today 24 PRINT

এবার নিষিদ্ধ হচ্ছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম

নিউজ ডেস্ক |  ২২ মে, ২০১৫

মুক্তমনা বস্নগের প্রতিষ্ঠাতা বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়, বস্নগার ওয়াশিকুর রহমান বাবু ও সর্বশেষ বস্নগার অনন্ত বিজয় দাশ হত্যাকা-ের পর জঙ্গি এ সংগঠনটি দায় স্বীকার করে।

পুলিশের ভাষ্য মতে, আনসারুল্লাহ বাংলা টিম আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী আল-কায়েদার একটি ঘনিষ্ঠ সংগঠন। আল-কায়েদার যাবতীয় মতাদর্শকে তারা অনুসরণ করে। আনসারুল্লাহ বাংলা টিম দেশে সব জঙ্গি সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গিরা আনসারুল্লাহর নাম ধারণ করে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। পাহাড়ি এবং নির্জন এলাকায় তাদের প্রশিক্ষণও হয়।
এ ব্যাপারে মনিরুল ইসলাম জানান, উগ্রবাদী সংগঠন আনসারউল্লাহ বাংলা টিম অনেকদিন ধরেই দেশে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে। এই সংগঠনটি এখন সবচেয়ে বেশি শক্তিশালী। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তারা মুক্ত চিন্তার ব্যক্তিদের হত্যায় লিপ্ত হয়েছে। এই কারণে আনসারউল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য পুলিশের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত সপ্তাহে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনসারউল্লাহ বাংলা টিমের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এরপর এই সংগঠনটিকে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় জঙ্গি তৎপরতায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর সরকার জেএমবি, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হিযবুত তাহরীর, শাহাদাত-ই-আল হিকমা নামে ৫টি উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। তারপরও এই সংগঠনগুলোর ওপর গোয়েন্দা নজরদারি থেমে নেই। এ ছাড়া গোয়েন্দারা ৬টি জঙ্গি সংগঠনের ওপর বিশেষ নজরদারি অব্যাহত রেখে আসছে। এই সংগঠনগুলো হলো আনছারুল্লাহ বাংলা টিম, জায়েস-ই-মোহাম্মদ, আল্লার দল, হিযবুল মুজাহিদিন, কালেমা-ই-জামাত এবং হিযবুল মাহাদী।

গোয়েন্দা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আনসারুল্লাহ বাংলা টিম যোগাযোগ, প্রযুক্তি ও কৌশলগত দিক থেকে জেএমবির চেয়ে অনেক এগিয়ে গেছে। বাংলা টিমের নিজস্ব একটি টেকনিক্যাল টিম আছে। এই টিমের সদস্যরা উচ্চশিক্ষিত। তারা রীতিমতো গবেষণার কাজ করেন। ভবিষ্যতে আসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের আরো ভয়ংকর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এ কারণে এই সংগঠনের কার্যক্রম এখনই নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.