Sylhet Today 24 PRINT

দীপন হত্যা মামলার প্রতিবেদন দাখিল ২১ সেপ্টেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৭

ধর্মীয় জঙ্গিদের চাপাতির কোপে নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। দীপন জাগৃতি প্রকাশনীর সত্ত্বাধিকারী ছিলেন, তাঁর প্রকাশনা সংস্থা থেকে ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশ হয়েছিল।

বুধবার (১৬ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন করে এদিন ধার্য করেন।

২০১৬ সালের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন বিকেলে তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

পরে বিভিন্ন সময়ে ওই মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.