Sylhet Today 24 PRINT

মেয়র আনিসুল হক লন্ডনে আইসিইউতে

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৭

লন্ডনে অবস্থানরত ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির জানান, আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন। তাকে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাদিম কাদির বলেন, মেয়র আনিসুল আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে দেশে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রুবানা হককে ফোন করে খোঁজ খবর নিয়েছেন। তিনি মেয়রের দ্রুত আরোগ্য কামনা করেছেন বলেও জানান তিনি।

মেয়ের সন্তানের জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ৬৫ বছর বয়সী আনিসুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.