Sylhet Today 24 PRINT

নোয়াখালীতে মাজারের খাদেমকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৭

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নদোনা ইউনিয়নের একটি মাজারের খাদেম সোনা মিয়াকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের হাটগাঁও গ্রামের আফজাল পাটোয়ারি মাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ইলিয়াছ (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত সোনা মিয়া শরীয়তপুর জেলার হবিপুর গ্রামের মফেল হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মাজারে খাদেম হিসেবে কাজ করছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সামছুদ্দোহা মজনু জানান, রাতে মাজারের বাইরে খাদেম সোনা মিয়া বের হয়। মাজারের একটু যাওয়ার আগ মহূর্তে পূর্ব  থেকে ওঁৎ পেতে থাকা  ২ দুর্বৃত্ত সোনা মিয়াকে চুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ওই সময় সোনা মিয়ার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে এক যুবককে আটক করে। ঘটনাস্থলেই সোনা মিয়া মারা যায়।

সোনাইমুড়ী থানার ওসি ইসমাইল মিঞা হত্যার বিষয়টি নিশ্চত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.