Sylhet Today 24 PRINT

রাজধানীতে বাণিজ্যিক ভবনে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৭

রাজধানীর ধানমন্ডিতে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে দমকল বিভাগের সাতটি ইউনিট কাজ করছে।

রবিবার বিকেল ৪টার দিকে আনাম র‌্যাংগস প্লাজা নামক ভবনটির চতুর্থ তলায় অবস্থিত স্টামফোর্ড ইউনিভার্সিটির অফিস কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এনায়েত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটির অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। দমকল বাহিনী আগুন নেভাতে কাজ করছে।

এ ভবনে বেসরকারি এ বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর, জেনারেল স্টোর ও পোশাকের দোকান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.