Sylhet Today 24 PRINT

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিনের মেয়াদ বাড়ল

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৭

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে বিচারপতি মোহাসম্মদ মমতাজ উদ্দিন আহমেদের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। একই সঙ্গে কাউন্সিলে ১৪ জন সদস্য মনোনয়ন দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

দুই বছরের জন্য প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন- সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলিস্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, এ কে এম রহমতুল্লাহ এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, বিএফইউজের নির্বাহী সদস্য স্বপন দাশগুপ্ত ও মফিদা আকবর, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. এম শাহনওয়াজ আলি এবং বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জেড আই খান পান্না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.