Sylhet Today 24 PRINT

সৌদি আরবে আরও ৪ বাংলাদেশির মৃত্যু, সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৭

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এনিয়ে এবারের হজে বাংলাদেশি হাজীর মৃতের সংখ্যা দাঁড়াল ২৩।

তারা হলেন- নারায়ণগঞ্জের মো. হারুন অর রশিদ ভূঁইয়া (৬৬), নাটোরের মো. মহসিন আলী প্রামাণিক (৭১), জামালপুরের মো. দীনেস আলী প্রামাণিক (৭৬) ও রংপুরের মো. আবদুর রাজ্জাক (৫৭)। এ নিয়ে মোট ২৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হল।

মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের আবদুল ওহাব ভূঁইয়ার ছেলে মো. হারুন অর রশিদ ভূঁইয়া মদিনা আল মুনাওয়ারায় আল আনসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএন-০৫৮৯৮৬৮ ও পিলগ্রিম নম্বর-১৩২১২১২।

বাংলাদেশ হজ মিশনের তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার বিকালে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নজিরপুর গ্রামের মো. মহসিন আলী প্রামাণিক হার্ট অ্যাটাক করে মক্কা আল-মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএন-০৩৯২১৫৮ ও পিলগ্রিম নম্বর-০৭৮৫০৬৫।

ওই সূত্র জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জামালপুর সদর জেলার ঘোডাধাপ গ্রামের আব্বাস আলীর ছেলে মো. দীনেস আলী প্রামাণিক হার্ট অ্যাটাক করে দার আল উলুম হোটেলে মদিনা আল মুনাওয়ারায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিজে-০৭৯৫০৮৬। পিলগ্রিম নম্বর-১০২৯০৬৮।

স্থানীয় সময় সোমবার বিকালে রংপুর সদর জেলার আজিজুল্লাহ গ্রামের মো. আবদুল রাজ্জাক হার্ট অ্যাটাক করে মক্কা আল মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-ওসি ০১৬০৭০২ ও পিলগ্রিম নম্বর-৮০৭৯৯০১। মোট ২৩ জনের মধ্যে মক্কায় ১৭ জন ও মদিনায় ৬ জন মারা যান।

হজ মিশনের সর্বশেষ তথ্যে জানা যায়, বাংলাদেশি সর্বমোট হজযাত্রী ৯৭ হাজার ৫০৬ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৩৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯৪ হাজার ১৩৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.