সিলেটটুডে ডেস্ক | ২৭ আগস্ট, ২০১৭
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১০ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছে আদালত।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল রোববার (২৭ আগস্ট)। কিন্তু পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা এবং দুই পুলিশ সদস্য মারা যান। এ সময় পাঁচ জঙ্গিসহ ৬ জন অভিযানে নিহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।