Sylhet Today 24 PRINT

বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০১৫

সাতক্ষীরায় তালা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সুভাষিনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিয়াজান মোড়ল জানান, সকালে খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশে বাসটি ছেড়ে আসে। বাসটি সুভাষিনী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও  ২০ জন আহত হয়।

তবে, তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে, খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্দার কাজ সম্পন্ন করেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.