নিজস্ব প্রতিবেদক | ০১ সেপ্টেম্বর, ২০১৭
মুক্তিযুদ্ধে ভাটি অঞ্চলের অন্যতম প্রাণপুরুষ, প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরী আর নেই। শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশেন বাংলাদেশের সভাপতি ছিলেন।
১৯৩৬ সালের ১১ নভেম্বর সুনামগঞ্জ জেলার গচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
একাত্তরে বাঙালির মুক্তিসংগ্রামে সশস্ত্র অংশ নেন সালেহ চৌধুরী। সুনামগঞ্জ জেলার তাহিরপুর থেকে শুরু করে জামালগঞ্জ, দিরাই, শাল্লা হয়ে নেত্রকোনা ও হবিগঞ্জের বিশাল ভাটি এলাকার মুক্তিযুদ্ধের অন্যতম প্রাণপুরুষ সালেহ চৌধুরী। দৈনিক পাকিস্তানের সাব এডিটের চাকরি ছেড়ে অস্ত্র হাতে নিয়েছিলেন সালেহ।
তিন সন্তানের পিতা সালেহ চৌধুরী লেখালেখি, আঁকিবুকি আর দাবাসহ নানা বিষয়ে আগ্রহী ছিলেন তিনি।