Sylhet Today 24 PRINT

মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ স‌ন্দে‌হে বাড়ি ঘি‌রে রে‌খে‌ছে র‌্যাব, বিস্ফোরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৭

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে র‌্যাব সদস্যদের দিকে বোমা ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণের ছয়তলা ওই বাড়িতে ‘দুর্ধর্ষ’ এক জঙ্গি অবস্থান করছে খবর পেয়ে সোমবার মধ্য রাতে সেটি ঘিরে ফেলা হয় বলে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন।

তিনি বলেন, “রাত ১টার দিকে ওই বাড়ি থেকে চারটি বোমা ছোঁড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।”

ওই বাড়িতে অভিযান শুরুর প্রস্ততি চলছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এদিকে টাঙ্গাইলের এলেঙ্গায়ও জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাব একটি বাড়ি ঘিরে রেখেছে বলে জানান তিনি।

মুফতি বলেন, সেখান থেকে কয়েকজনকে আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বাড়িটি ঘিরে ফেলা হয়।

“ওই বাড়ি থেকে ছোঁড়া বোমার মধ্যে পেট্রল বোমাও রয়েছে। সেখানে আরও উন্নত বিস্ফোরক পদার্থ থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.