Sylhet Today 24 PRINT

টেকনাফে আরও ৬ রোহিঙ্গার মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৭

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ নাফ নদীর মোহনা থেকে আরও ছয় রোহিঙ্গা নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপের আশে-পাশে থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদীতে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্য বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনার পর বাংলাদেশে এসে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা।

নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে হাজার হাজার রোহিঙ্গা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.