Sylhet Today 24 PRINT

ঢাকায় সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ

নিউজ ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৫

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পুলিশের অনুমতি পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (রমনা) আবদুল বাতেন বলেন, “আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।”

৫ জানুয়ারি বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনায় ঢাকা মহানগরীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ।

আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়ার মধ্য দিয়ে কার্যত সেই নিষেধাজ্ঞা শিথিল হল। বিএনপি অবশ্য অভিযোগ করে আসছে, তাদের বেলায়ই শুধু সমাবেশের অনুমতি দেওয়া হয় না।

নিষেধাজ্ঞার মধ্যে সমাবেশের কর্মসূচি ঘোষণা করলেও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছিলেন, অনুমতি নিয়েই তারা সমাবেশ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.