Sylhet Today 24 PRINT

মিয়ানমার থেকে আনা হচ্ছে এক লাখ টন চাল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি টন আতপ চালের দাম পড়বে ৪৪২ ডলার।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

কামরুল ইসলাম বলেন, মিয়ানমারের নয় সদস্যের একটি প্রতিনিধিদল রোববার বাংলাদেশে এসেছে। তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা প্রতি টন আতপ চাল ৪৪২ ডলারে প্রস্তাব করায় তারা রাজি হয়েছে।

কত দিনের মধ্যে এই চাল আসবে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সরকারি ক্রয় কমিটিতে পেশ করব। ক্রয় কমিটি সেটি অনুমোদন করলে এলসি ও চাল আমদানি শুরু হবে। আনুষঙ্গিক কাজ শেষ করতে একটু সময় লাগবে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.