Sylhet Today 24 PRINT

মহালয়া দিয়ে দুর্গাপূজার শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

মহালয়ার মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এর মধ্য দিয়েই শুরু হল দেবীর মর্ত্যে আগমনের ডামাডোল। দেবী দুর্গা এবার নৌকায় করে মর্ত্যলোকে এসেছেন এবং ঘোড়ায় চড়ে কৈলাস পর্বতে স্বামীগৃহে ফিরে যাবেন।

রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে মঙ্গলবার ভোর থেকেই পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

সকাল ৬টায় চণ্ডীপাঠ, ভক্তিমূলক গান ও নাচের মধ্য দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান শুরু হয়। বনানীতেও সকালে মহালয়ার আয়োজন করা হয়।

আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

২৭ সেপ্টেম্বর সপ্তমী, ২৮ সেপ্টেম্বর মহাষ্টমী ও কুমারী পূজা, ২৯ সেপ্টেম্বর মহানবমী এবং ৩০ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই দুর্গাপূজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.