সিলেটটুডে ডেস্ক | ১৯ সেপ্টেম্বর, ২০১৭
অবসরপ্রাপ্ত দুইজন অতিরিক্ত সচিবকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
কাজী সালাহউদ্দিন আকবর এবং নূরজাহান বেগমকে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি পিএসসির সদস্য নিয়োগ দিয়েছেন বলে মঙ্গলাবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আদেশে বলা হয়।
এই দুইজনকে নিয়ে পিএসসির চেয়ারম্যান সহ এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জন।
সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
আগে থেকেই পিএসিতে আছেন- ড. মোহাম্মদ সাদিক, সমর চন্দ্র পাল, কামরুন নেসা খানম, প্রফেসর ড. এস এম আনোয়ারা বেগম, প্রফেসর ড. মো. আবুল কাশেম মজুমদার, উজ্জল বিকাশ দত্ত, মো. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. শাহ আব্দুল লতিফ, প্রফেসর ড. আব্দুল জব্বার খাঁন, শেখ আলতাফ আলী, কামাল উদ্দিন আহমদ, মো. মোখলেছুর রহমান এবং মো. শাহজাহান আলী মোল্লা।