Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের ত্রাণের ট্রাক খাদে, নিহত ৯

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৭

বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় রেডক্রিসেন্টের ত্রাণবাহী একটি ট্রাক খাদে পড়ে যাওয়ায় ৯জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার চাকঢালার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই শ্রমিক বলে জানান রেডক্রিসেন্টের পরিচালক আজম খান।

নাইক্ষ্যাংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সালমান ফরিদ খান জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড় শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী এলাকায় একটি কালভার্ট ভেঙে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। হাসপাতালে আনার পর আরও তিনজন মারা যান। আহত হয়েছেন ১৫ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক দিলিপ কুমার বনিক জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড় শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। হতাহতরা সবাই নাইক্ষ্যাংছড়ির বাসিন্দা বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.