Sylhet Today 24 PRINT

জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ১১

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে রাজধানীর রূপনগর থেকে সন্দেহভাজন ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হলেও শনিবার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

খুদে বার্তায় র‌্যাবের গণমাধ্যম শাখার বরাত দিয়ে বলা হয়েছে, রাজধানীতে অভিযান চালিয়ে শুক্রবার ১১জনকে গ্রেপ্তার করে র‌্যাবের সদস্যরা। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি সে বার্তায়।

বার্তায় আরো বলা হয়, এ বিষয়ে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।  র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই বিষয়টি নিশ্চিত করেছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.