Sylhet Today 24 PRINT

এবারও বিশ্বের ১০০ প্রভাবশালীর নারীর তালিকায় আছেন শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৫

বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন প্রতিবছরই বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করে। ২০১৪ সালের মত ২০১৫ সালেও প্রকাশিত এই তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে গত বছর ৪৭-এ থাকা শেখ হাসিনা এবার ১২ ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে আছেন। এবারও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নির্বাচিত হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে।

এরপরের অবস্থানে রয়েছেন যথাক্রমে মিলিন্ডা গেটস, জ্যানেট ইয়েলেন, ম্যারি বারা, ক্রিস্টিনে ল্যাগার্ডে, দিলিমা রৌসেফ, শেরিয়েল স্যান্ডবার্গ, সুসান উজসিকি এবং মিশেল ওবামা।

এছাড়া তালিকায় রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, অপেরা উইনফ্রে, আনা প্যাট্রিকা বোটিন, পপ গায়িকা শাকিরা, ইয়ো চেন, বিয়ন্সে নোয়েলস, টেইলর সুইফট, এলিজাবেথ হোমস, কুইন এলিজাবেথ ও সোফিয়া ভারগারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.