Sylhet Today 24 PRINT

ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

তিন হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।

রোববার বিকালে কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মো. ইলিয়াছ (২২) উখিয়া কুতুপালং ও মো. হাসান (৩৫) টেকনাফের লেদা শরণার্থী শিবিরের বাসিন্দা।

অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ পরিচালক শামীম আহমেদ জানান, গ্রেপ্তার দুইজন ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে এসেছেন। শাহ আমানত সেতু এলাকায় তারা বাস থেকে নেমে হেঁটে কোতোয়ালির দিকে আসছিলেন।

“তারা ইয়াবাগুলো পুটলি করে পেটের ভেতরে করে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে ইয়াবা রাখার কথা স্বীকার করেন।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.