Sylhet Today 24 PRINT

চলন্ত গাড়িতে আদিবাসী তরুণী ধর্ষণ : চালকসহ দুইজন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০১৫

রাজধানীতে মাইক্রোবাসে তুলে গারো তরুণীকে দলবেধে ধর্ষণের ঘটনার ছয় দিনের মাথায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

গ্রেপ্তার দুজন হলেন- আশরাফ ওরফে তুষার ও লাভলু। এদের মধ্যে লাভলু ঘটনার সময় মাইক্রোবাস চালাচ্ছিলেন বলে র‌্যাবের তথ্য।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ হাসান জানান, মঙ্গলবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

“তারাই ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী। মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার পর তারাও ধর্ষণে অংশ নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

ধর্ষণের শিকার তরুণী থানায় যে মামলা করেছেন, তাতে পাঁচজন মিলে ধর্ষণের কথা বলা হয়েছে।

মুফতি মাহমুদ হাসান বলেন, তুষার ও লাভলুকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

তবে র‌্যাবের উপ পরিচালক রুম্মান মাহমুদ জানান, লাভলুকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে, ঢাকার গুলশান-১ এলাকা থেকে। আর তুষারকে ধরা হয়েছে পটুয়াখালীর কলাপাড়া থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.