Sylhet Today 24 PRINT

‘বিশ্ববিদ্যালয়গুলো শিল্পভিত্তিক শিক্ষাব্যবস্থা করছে না’

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ অক্টোবর, ২০১৭

শক্তিশালী মানবসম্পদ নির্মাণে শিক্ষার ওপর গুরুত্বারোপ করে ব্যবসা-শিল্প নেতারা ও শিক্ষাবিদেরা বলছেন বিশ্ববিদ্যালয়গুলো শিল্পভিত্তিক শিক্ষাব্যবস্থা করছে না।

বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন ও ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় রোববার (৩০ শে সেপ্টেম্বর) আইবিএ এলামনি ক্লাবে “একাডেমিয়া-ইন্ডাস্ট্রি পার্টনারশিপ: বিজনেস এডুকেশন পার্সপেক্টিভ” শীর্ষক এক আলোচনা সভার বক্তারা এ মন্তব্য করেন।

বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে, প্রতিভাধর এবং শক্ত সমর্থ জনবলের ক্রমাগত সরবরাহ একটি চ্যালেঞ্জ হয়ে উঠছে। কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় ব্যবস্থা দ্রুত গতিশীল বিশ্বের চাহিদার সাথে সামঞ্জস্য রাখতে সক্ষম হতে পারে, তবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো শিল্পভিত্তিক শিক্ষাব্যবস্থা করছে না।

তারা বলেন, তরুণ জনসংখ্যা দেশের সবচেয়ে বড় শক্তি; কিন্তু চ্যালেঞ্জ তাদের সঠিক দক্ষতা সেটে রূপান্তর করা, যাতে তারা ভবিষ্যতে দেশের টেকসই উন্নতির নেতৃত্ব দিতে পারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শিল্প ও একাডেমীর যৌথ উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, যা আগামি বছর গুলিতে দক্ষতার ঘাটতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্যানেলের আলোচকরা ছিলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনীম, এম মাহবুব রহমান, পিএইচডি, ডিন ও বিজনেস প্রফেসর, নর্থ সাউথ ইউনিভার্সিটি; এবং এমডি রিদওয়ানুল হক পিএইচডি, অ্যাসোসিয়েট অধ্যাপক ও বিবিএ চেয়ারপার্সন, আইবিএ- ঢাকা বিশ্ববিদ্যালয়। রেনগস গ্রুপের গ্রুপ চিফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার মেহানজ কবির আলোচনাটি পরিচালনা করেন।

চিফ এক্সিকিউটিভ অফিসার এবং অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালকরাও আলোচনায় অংশ নেন। বিভিন্ন প্লাটফর্মের নেতারাও ভবিষ্যতের জন্য একটি শিল্পভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যুবাদের শিক্ষিত করার ক্ষেত্রেও জোর দেন। নতুন প্রজন্মকে একটি বিশ্বমানের, সক্ষম, প্রতিভাবান এবং উদ্ভাবনী জনবলে রূপান্তর করা হলে তা আমাদের শিল্পোন্নতিতে শক্তিশালী প্রভাব রাখবে বলে মত বক্তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.