সিলেটটুডে ডেস্ক | ০৩ অক্টোবর, ২০১৭
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী পুরুষ শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে কলারোয়ায় হিজলদী সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
আটকরা হলেন, মো. পারভেজ মিয়া (২০), সাইফুল ইসলাম (২৭), মোছা. শুকতারা বিবি (১৯), সেলিম আহমেদ (২৮), আসমা খাতুন (২৩), জাকির হোসেন (২), ও মরিয়ম (৮ মাস) তাদের বাড়ি মংডু জেলার বড়সিকদারপাড়া ও ধৌনসিলপাড়া গ্রামে।
সাতক্ষীরা কলারোয়া বিজিবির হিজলদী ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হিজলদী বাজারে সন্দেহজনক ভাবে সাত জন ঘোরাফেরা করছিল। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে নাম পরিচয় জিজ্ঞাসা করলে তার মিয়ানমারের নাগরিক বলে জানায়। পরে তারা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা বলে। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে কলারোয়া থানায় সোপর্দ করে।