নিউজ ডেস্ক | ১২ জানুয়ারী, ২০১৫
দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
সোমবার বেল সাড়ে ১১টায় বিএনপির বিলপাড়ের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতাল ঘোষণা করেন- জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা মোশতাক আহমেদ প্রমুখ।