Sylhet Today 24 PRINT

আজ বিশ্ব কন্যা শিশু দিবস

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৭

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৭। পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে।

মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনী সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।

ইউনেস্কো মহাসচিব মিজ ইরিনা বোকোভার দেয়া বার্তা অনুযায়ী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৭-এর প্রতিপাদ্য “এমপাওয়ার গার্লস: ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড রেসিলেন্স প্ল্যানিং”। যার অর্থ “মেয়েদের ক্ষমতায়নে জরুরী সহায়তা ও প্রতিরোধ পরিকল্পনা”। বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.