Sylhet Today 24 PRINT

শনিবার এসএসসির ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৫

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।

এরপর সচিবালয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.