Sylhet Today 24 PRINT

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৭

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন জানান, আবদুল হামিদ মুরফিল্ডস আই হাসপাতাল এবং বুপা ক্রোমওয়েল হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাবেন। আট দিনের সফর শেষে আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমা রোগে ভুগছেন। এর আগে গত এপ্রিল মাসে একই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.