Sylhet Today 24 PRINT

জুলহাজ-তনয় হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৭

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের কর্মকর্তা ও সমকামীদের অধিকার বিষয়ক ম্যাগাজিন 'রূপবান' এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে আগামী ২১ নভেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ইউএসএইড কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।

ওই ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন। আর কলাবাগান থানার এসআই মোহাম্মদ শামীম একটি অস্ত্র মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.