Sylhet Today 24 PRINT

সমাবেশের অনুমতি দিলেই অবরোধ প্রত্যাহারের ইঙ্গিত বিএনপির

নিউজ ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৫

সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ যখন ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ করার সমালোচনা করেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, ঢাকায় জনসভার অনুমতি দিলে কি বিএনপি অবরোধ প্রত্যাহার করবে?

“এটি ২০ দলীয় জোটের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবেন,” উত্তরে বলেন হাফিজউদ্দিন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.