Sylhet Today 24 PRINT

বেসিক ব্যাংক ঋণ জালিয়াতি: বাচ্চুকে দুদকের তলব

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৭

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৪ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ওইদিন বাচ্চুসহ ১১ জনকে দুদকে তলব করা হয়েছে।

বেসিক ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় দুদকের দায়ের করা ৫৬টি মামলার মধ্যে একটি মামলায় গত ২৬ জুলাই হাইকোর্ট বাচ্চু এবং পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্টের ওই আদেশে বলা হয়েছিল, প্রাপ্তির ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দিতে।

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেও সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ শীর্ষ ১১ কর্মকর্তার কেলেঙ্কারিতে সম্পৃক্ত থাকার কথা উঠে এলেও দুদক যে ৫৬ মামলা করেছে তা কোনটিতে বাচ্চুর নাম নেই।

দুদক খুঁজে না পেলেও গতবছরের ফেব্রুয়ারিতে সংসদে লিখিতভাবে জানিয়েছিলেন, ওই ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল। আমাদের প্রশ্ন, দুদক তাঁর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি কেন?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.