Sylhet Today 24 PRINT

পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের অসমাপ্ত রায় সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৭

রাজধানীর পিলখানায় হত্যাযজ্ঞের মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় পড়া রোববারের (২৬ নভেম্বর) মতো শেষ হয়েছে। ফের শুরু হবে সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিট থেকে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ (বৃহত্তর) হাইকোর্ট বেঞ্চ আলোচিত হত্যা মামলাটির রায় পড়া শুরু করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

বিকেল ৪টায় রোববারের মতো রায় পড়া শেষ করার পর বিচারপতি মো. শওকত হোসেন বলেন, আগামীকাল সকাল সাড়ে ১০টায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালকুদার তার কিছু পর্যবেক্ষণ তুলে ধরবেন। এরপরপরই মূল রায় ঘোষণা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.