Sylhet Today 24 PRINT

১৬ জুন চার দেশের যোগাযোগ উন্নয়নের চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক |  ০২ জুন, ২০১৫

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে আগামী ১৬ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার দেশের প্রধানরা উপস্থিত থাকবেন। তবে এর আগে ১৪ জুন থিম্পুতে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ভুটানের রাষ্ট্রদূত প্রেমা চৌদেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘আগামী ২০১৬ সালের মধ্যে সরাসরি এই যোগাযোগ কার্যকর হবে। সরাসরি চুক্তির পর তিন ধরনের যানবাহন চলাচল করবে। এর মধ্যে একটি পণ্যবাহী। এছাড়া যাত্রীবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচল করবে।’

ইতোমধ্যে কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-সিলেট-গোহাটি-সিলং রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.