Sylhet Today 24 PRINT

ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

নিউজ ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৭

রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে ধারনা পুলিশের।

শুক্রবার ভোরে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কখন তারা মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে জানান, ভোরের দিকে আফতাবনগরের শেষ মাথায় ওই ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পক্ষ থেকে জানানো হয়। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, বাড্ডা থানার এসআই আবদুল কাদের ওই দুই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.