Sylhet Today 24 PRINT

১০টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ও ৪টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

রোববার (১০ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ প্রকল্প এবং ৪টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এগুলো হলো- শিকলবাহা ২২৫ মেগাওয়াট, চাঁপাইনবাবগঞ্জ ১শ’ মেগাওয়াট, সালদা ৪শ’ কিলোওয়াট সৌরবিদ্যুৎ এবং সরিষাবাড়ী ৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ২৯ বছর দেশের জনগণকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। এই সময়ে বিএনপি-জামায়াত নিজেরা সম্পদের মালিক হয়েছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন করেনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। এরপর ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্তও ক্ষমতার বাইরে ছিলো আওয়ামী লীগ। আর এই দীর্ঘ সময় দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে।

১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়া হয় মন্তব্য করেন শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে মাত্র ১৬০০ মেগাওয়াট বিদ্যুত পেয়েছিল। তখন রাজধানীসহ দেশের অনেক স্থানকে অন্ধকারে থাকতে হতো। এখন ১৬ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.