Sylhet Today 24 PRINT

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৭

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। একই সময় প্রধানমন্ত্রী ২০১৮ সালের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৮ নভেম্বর। এবার ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.