Sylhet Today 24 PRINT

বিচারকদের শৃঙ্খলাবিধি: বিচারপতি না থাকায় আদেশ ২ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৭

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট নিয়ে আগামী ২ জানুয়ারি আদেশ দেবেন আপিল বিভাগ।

বুধবার (১৩ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

সকালে আপিল বিভাগ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে বলেন, আজকে বেঞ্চের একজন বিচারপতি নেই। এটা তো ফুল বেঞ্চে শুনানি করতে হবে। তাই আজকে নয়, আগামী ২ জানুয়ারি এটা নিয়ে শুনানি হবে।

এর আগে ১১ ডিসেম্বর নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ করে সরকার।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেনের মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.